সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় রইচ কাজী নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন আজিজ খান নামে ট্রাকের চালকও।

রবিবার (১২ মে) খুলনা-ঢাকা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইচ কাজী রাজবাড়ী সদর উপজেলার বড় ভবানীপুর গ্রামের মালাম কাজীর ছেলে। সে ওই ট্রাকচালকের সহকারী বলে পুলিশ জানায়।

আহত ট্রাকচালক আজিজ খান রাজবাড়ীর মহারাজপুর গ্রামের আরশাদ আলী খানের ছেলে।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, ঢাকাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক কাকডাংগা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা মারে। এতে ট্রাকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। আহত ট্রাকচালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত হেলপারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

—–ইউএনবি