সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রোহিঙ্গাদের জন্য ইরানের খাদ্য সহায়তা

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে ইরান।

রবিবার (১২ মে) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ৪ নম্বর ক্যাম্পে এ খাদ্যসামগ্রী বিতরণ করে ইরানের একটি প্রতিনিধি দল।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলি খামেনেয়ির পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য এই খাদ্য সহায়তা পাঠানো হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলি খামেনেয়ির দপ্তরের প্রতিনিধি ড. সাইয়্যেদ আলিযাদেহ মাহদি মুসাভি।

খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও ছিলেন খুলনা ইসলামি শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের প্রতি ইরানের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান খাদ্যসামগ্রী নিয়ে আগত প্রতিনিধিরা।

২০১৭ সালের আগস্টে নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয় রোহিঙ্গারা। সে সময় থেকে রাষ্ট্রবিহীন এসব মানুষের প্রতি ইরানের সহায়তা অব্যাহত রয়েছে।

—–ইউএনবি