সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ীতে চিনি চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৯২ বস্তা চিনি জব্দ করার দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন (৪৬) উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানি এলাকার শের আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহুল আমিনের বাড়ি ও উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোডাউন থেকে মোট ১ হাজার ২৯২ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয় রুহুল আমিনকে।

জব্দ করা চিনির পরিমাণ প্রায় ৬২ টন এবং এগুলোর বাজার মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন জানান, এই চোরাচালানের সঙ্গে আরও কয়েকজন সম্পৃক্ত রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি শেরপুরের সীমান্ত দিয়ে চিনিগুলো আসছে না। সেগুলো আসছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের চোরাপথ দিয়ে। তবে শেরপুরকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে ‘স্টোর প্লেস’ (মজুদ স্থান) হিসেবেও ব্যবহার করা হচ্ছে। আমরা সেটি প্রতিরোধেও কাজ করছি।

—–ইউএনবি