সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুমিল্লায় নকল চিপস কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

কুমিল্লায় নকল চিপস উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা ও বিএসটিআই।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে যৌথ এই অভিযান চালানো হয়।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) কে এম হানিফ বলেন, মেসার্স রবি ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআই থেকে তিনটি পণ্যের লাইসেন্স নিয়ে প্রসিদ্ধ ব্রান্ডের আরও ৮টি পণ‌্য নকল করে মোড়কজাত করে বিক্রি করছে।

তিনি আরও বলেন, নকল মোড়কজাত পণ্যের মধ্যে হুবহু বোম্বের সুইটস কোম্পানির মতো রিং চিপস, পটেটো চিপস ও লেইজার চিপস। একইসঙ্গে প্রাণ কোম্পানির জিরোস চিপসের আদলে জোরস চিপস নাম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। ফলে মিথ‌্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং নকল চিপ‌সের মোড়‌কের ৫‌টি রিল জব্দ ক‌রে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

—–ইউএনবি