সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজীপুরে অর্ধশত টিনশেড ঘর পুড়ে গেছে

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় অর্ধ শতাধিক টিনশেডের কলোনি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।

বুধবার দিবাগত রাত (১৬ মে) ৩টার সময় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা জানান, ভোগড়া বাইপাস এলাকার স্থানীয় রফি মাতবরসহ কয়েক জনের জমি ভাড়া করে তৈরি করা মার্কেট ও টিনশেডের ঘরে আগুন লাগে।

খবর পেয়ে ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেড়ে গেলে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ হয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে মার্কেটের কয়েকটি দোকানের মালামাল ও অর্ধ শতাধিক টিনশেড ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান এই কর্মকর্তা।

অগ্নিকাণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হওয়ায় প্রায় ২ ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

—–ইউএনবি