সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টানা ৫ দিনের ছুটিতে দেশের বেনাপোল স্থলবন্দর

টানা পাঁচ দিনের ছুটিতে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল।

শুক্রবার (১৭ মে) বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, শনিবার, রবিবার ও সোমবার ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁয় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

এছাড়া মঙ্গলবার যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন এবং এরসঙ্গে বুধবার বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটির কারণে বন্দর দিয়ে সব ধরনের আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও শনিবার ও রবিবার কাস্টমসের কার্যক্রম চলবে।

বাংলাদেশ ও ভারত সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর সূত্র এসব জানানো হয়েছে। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দেবে।

—–ইউএনবি