সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শ্রীলঙ্কায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত ১০ হাজারের বেশি মানুষ

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে ১০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের উপপরিচালক থুসিথা বৈদ্যরত্নে।

দেশটিতে ভারী বর্ষণের পর সোমবার সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সকাল পর্যন্ত ৩ হাজার ৫১৮টি পরিবারের ১০ হাজার ২৯৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব দুর্যোগে দুজন আহত হয়েছেন এবং তিনটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বৈদ্যরত্নে। আহত দুজনের বাড়ি অনুরাধাপুরা জেলায়।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ভারী বৃষ্টিপাত ও জড়োহাওয়া বইছে জানিয়ে তিনি বলেন, বিরাজমান পরিস্থিতি অব্যাহত থাকবে।

এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে অনেক জেলায় ১০০ মিলিমিটারের ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।