সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রামের লোহাগাড়ায় হাতির আক্রমণে এক নারীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে হামিদা আক্তার (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার (১৯ মে) রাত ৯টায় উপজেলার পুটিবিলা পহরচান্দা আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে হানিফের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হামিদা ওই এলাকার মৃত নাজির হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান বলেন, এশার আযানের পর স্থানীয় দোকানে যাচ্ছিলেন হামিদা। যাওয়ার সময় রাস্তায় হাতির সামনে পড়েন। হাতিটি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, হাতির আক্রমণে নারী মারা যাওয়ার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

—–ইউএনবি