সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মাথাপিছু আয় এখন ২৭৮৪ মার্কিন ডলার: বিবিএস

ফাইল ছবি

চলতি অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার, যা গত অর্থবছরের তুলনায় সামান্য বেড়েছে।

সোমবার (২০ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

চলতি অর্থবছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। অর্থনৈতিক পরিস্থিতির বিদ্যমান প্রবণতা থেকে এই তথ্য প্রস্তুত করেছে বিবিএস।

বিবিএস বলছে, ২০২৩-২৪ অর্থবছর শেষে অস্থায়ী জিডিপির প্রবৃদ্ধি দাঁড়াবে ৫ দশমিক ৮২ শতাংশে, যা আগের ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।

বর্তমানে মাথাপিছু আয় ৩ লাখ ৬১ হাজার টাকা, যা গত অর্থবছরে ছিল ২ লাখ ৭৩ হাজার টাকা।

টাকার অবমূল্যায়নের কারণে স্থানীয় মুদ্রায় মাথাপিছু আয়ের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে বিবিএস।

—–ইউএনবি