সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

২০২৩-২৪ অর্থবছরে খুলনার মাছ রপ্তানি আয় কমেছে ৬৭৯ কোটি টাকা

খুলনায় গত অর্থবছরে (২০২৩-২৪) মাছের রপ্তানি আয় কমেছে ৬৭৯ কোটি টাকা।

গত অর্থ বছরে দুই হাজার ১৪৪ কোটি টাকার অধিক মাছ ও মাছজাত দ্রব্য বিদেশে রপ্তানি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল দুই হাজার ৮২৩ কোটি টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে যার পরিমাণ ছিল দুই হাজার ৪৮৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১৬ হাজার মেট্রিক টন চিংড়ি রপ্তানি হয়ে এক হাজার ৭৪৪ কোটি টাকা এবং অন্যান্য মাছ রপ্তানির পরিমাণ ছিল ২৫ হাজার মেট্রিকটন ও রপ্তানি আয় ছিল চারশ’ কোটি টাকার অধিক।

জয়দেব পাল জানান, খুলনায় ইলিশের পাশাপাশি বাগদা ও গলদা চিংড়ির পাশাপাশি তেলাপিয়া, কাঁকড়া ও অন্যান্য সাদা মাছের ব্যাপক চাষ করা হয়।

উল্লেখ্য, খুলনা জেলায় ২৬ লাখ জনসংখ্যার বিপরীতে মোট মাছের উৎপাদন ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন। মাথাপিছু দৈনিক মাছ খাওয়ার চাহিদা মাথাপিছু ৫০ গ্রাম। জেলায় মোট মাছের চাহিদা ৫৭ হাজার মেট্রিক টন হওয়ায় খুলনায় ৬৮ মেট্রিক টনের মাছ বেশি থেকে যায়।

—–ইউএনবি