সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পূর্ণ প্রবেশাধিকার দেখতে চায় যুক্তরাষ্ট্র

পুনরায় টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণ ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দিতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশে টেলিযোগাযোগ পুনরায় চালু হওয়ার বিষয়ে জানি তবে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্পূর্ণ ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার যেন দেওয়া হয় সে বিষয়ে আহ্বান জানাচ্ছি।’

এর ফলে দেশটিতে থাকা মার্কিন নাগরিকসহ বাংলাদেশের মানুষ গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার পেতে সক্ষম হবে বলে মন্তব্য করেন প্যাটেল।

প্যাটেল আরও বলেন, ‘তারা সরকারি-বেসরকারি উভয়ভাবেই বর্তমান পরিস্থিতির ‘স্থায়ী ও শান্তিপূর্ণ’ সমাধানের আহ্বান অব্যাহত রেখেছেন।

এসময় শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন বেদান্ত প্যাটেল।

—-ইউএনবি