সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আগামীকালের মধ্যে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামীকালের মধ্যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা হবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান আইনমন্ত্রী।

এর আগে সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দেশবিরোধী অপশক্তিকে নির্মূল করতে ১৪ দলীয় জোট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।