সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

১০ আগস্ট পর্যন্ত স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে শুরু হবে বলে জানান অধ্যাপক তপন।

তিনি আরও জানান, পরে বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার নতুন সময়সূচি জানানো হবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অসন্তোষের কারণে ২৮, ২৯, ৩১ ও ১ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরকার।

—-ইউএনবি