সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে চলেছেন আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে চলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার (১৩ আগস্ট) বিষয়টি জানিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের মুখে পর গত ৯ আগস্ট গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করলে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

৭২ বছর বয়সী আহসান এইচ মনসুর বর্তমানে থিংক ট্যাংক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। দেশের আর্থিক খাতের বিশ্লেষক হিসেবে তিনি সুপরিচিত।

—–ইউএনবি