সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিমানবন্দরে কুরিয়ার সার্ভিস কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, আমদানি-রপ্তানি স্বাভাবিক

ঢাকা বিমানবন্দরে কুরিয়ার সার্ভিস কর্মীদের কর্মবিরতির কারণে ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ারের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্গো হ্যান্ডলিং ব্যাহত হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) এই সংকট তৈরি হলে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেন বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ’র পরিচালনা বোর্ডের প্রচেষ্টায় কর্মবিরতি প্রত্যাহার করে তারা।

ফলে ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ারের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্গো হ্যান্ডলিং পুনরায় স্বাভাবিক হয়েছে।

—–ইউএনবি