সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী ছয় হাজার ছাড়ালো

ডেঙ্গুসহ বিভিন্ন জ¦রের উপর্সগ নিয়ে হাসপাতালে টিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। ছবিটি বুধবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২২৯ জন। এ নিয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৫ জনে। ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২২৯ জনের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১ হাজার ১৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ৮১৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৯ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬ হাজার ৪৫১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন এবং ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৯৫ জন রোগী ভর্তি হন।