সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সড়ক দুর্ঘটনায় মারাঠি অভিনেত্রী নিহত

অনলাইন ডেস্ক :

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে। তার বয়স হয়েছিল ২৫। ঘুরতে যাওয়ার সিদ্ধান্তই কাল হলো এ অভিনেত্রীর! এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

গাড়ির সেন্ট্রাল লক না খোলায় ভেতরেই আটকে যান ঈশ্বরী ও শুভম। পানিতে ডুবেই মৃত্যু হয় তাদের। গত ১৫ সেপ্টেম্বর কাটাতে গোয়া গেছিলেন তারা। ছুটি কাটিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার মুখে পড়েন।

এদিকে এই জুটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী মাসেই বাগদান সারার পরিকল্পনা করছিলেন ঈশ্বরী ও শুভম। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে তারা।

বেশ কয়েকটি হিন্দি ও মরাঠি প্রজেক্টের কাজ শেষ করেছেন ঈশ্বরী। সুনীল চৌথমলের ‘প্রেমাছে সাইড এফেক্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কথা ছিল তার।