সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহত ১৮৭

সিনহুয়া, ইসলামাবাদ :

জুলাই মাসে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় পাকিস্তানের বিভিন্ন অংশে অন্তত ১৮৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে ৯৬ জন শিশু ও ৩০ জন নারী রয়েছেন বলে এনডিএমএর প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ৬৮ জন নিহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ সিন্ধু প্রদেশে যথাক্রমে ৬৫ ও ৩২ জন নিহত হয়েছে। এ ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ১৩ জন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাঁচজন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলে চারজন নিহত হয়েছে।

এ সময়কালে ৩৫২টি গবাদি পশু মারা গেছে এবং ২ হাজার ২৯৩টি বাড়ি ও ৩০টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেছে এনডিএমএ।