সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফিলিপাইনে যাত্রীবাহী ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৭

সিনহুয়া, ম্যানিলা :

ফিলিপাইনে একটি যাত্রীবাহী ভ্যান ও একটি ডেলিভারি ট্রাকের সংঘর্ষে দুই বছর বয়সী একটি মেয়েসহ অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত আটজন।

রবিবার (১৮ আগস্ট) সকালে ম্যানিলার দক্ষিণে কুইজন প্রদেশের সারিয়া শহরের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশের ধারণা, ভ্যানচালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি অন্য লেনে চলে যায় এবং পরে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।

নিহতদের মধ্যে ভ্যানটির চালকও রয়েছেন। তবে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।