সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট আদাবর থানাধীন এলাকায় রুবেল নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার আসামি ছিলেন সাবেক এই মন্ত্রী।

এছাড়াও তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় আরও দুটি মামলা রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

তিনি আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ফরহাদ হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

—–ইউএনবি