সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৬, আহত ৪০

সিনহুয়া, হাইতি :

হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) নিপ্পস অঞ্চলের ক্যালবাসিয়ার এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

আঞ্চলিক বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, লোকজন অবৈধভাবে ট্যাংকার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করার সময় এই বিস্ফোরণ ঘটে।

আহতদের মিরাগোয়ানের সেইন্ট থেরেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কোনিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, বেসামরিক সুরক্ষা ও জনস্বাস্থ্য দল ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।

কোনিল আরও জানান, সরকার হতাহত ও তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করছে।