সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

বাবা মারা যাওয়ায় আইপিএল ছাড়লেন রাদারফোর্ড

অনলাইন ডেস্ক :

হারতে হারতে এমনিতেই সানরাইজার্স হায়দরাবাদের অবস্থা খুবই করুণ। শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জনি বেয়ারস্টো সরে দাঁড়ানোয় শেরফেইন রাদারফোর্ডকে আইপিএলের দ্বিতীয়ভাগের জন্য দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এবার সেই রাদারফোর্ডকেও হারাতে হলো। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বাবা মারা যাওয়ায় দেশে ফিরে যাচ্ছেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। বিবৃতিতে বলা হয়েছে, ‘শেরফেইন রাদারফোর্ডের বাবার মৃত্যুতে এসআরএইচ পরিবার রাদারফোর্ড ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। কঠিন এই সময়ে পরিবারের সঙ্গে থাকতে শেরফেইন আইপিএলের জৈব-সুরক্ষা বলয় ছেড়ে যাবে।’ গত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ খেলে আইপিএলে সুযোগ পান রাদারফোর্ড। ১২৭.১৮ স্ট্রাইক রেটে তিন ফিফটিতে ২৬২ রান করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন। এবারের আইপিএলে তার কোনো ম্যাচ খেলা হয়নি। তাছাড়া হায়দরাবাদ শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস। দুজনকে রাখা হয়েছে আইসোলেশনে।