সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কলকাতা অধিনায়ককে গুনতে হচ্ছে ২৪ লাখ রুপি জরিমানা

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাস বিরতি কাটিয়ে ফেরা আইপিএলে টানা দ্বিতীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় উৎসবের মধ্যেই এসেছে জরিমানার খবর। স্লো ওভার রেটে ২৪ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে অধিনায়ক ইয়োন মরগানকে। শুধু তিনি একা নন, শাস্তি পেয়েছেন কলকাতা একাদশের বাকিরাও। অধিনায়ক হওয়ার কারণে স্লো ওভার রেটে মরগানের শাস্তিটা বেশি। একাদশের বাকিদের প্রত্যেককে ম্যাচ ফি’র ২৫ শতাংশ কিংবা ৬ লাখ রুপির কম অর্থ জরিমানা করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। বিবৃতিতে জানিয়েছে, ‘আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে কলকাতা নাইট রাইডার্সকে জরিমানা করা হয়েছে।’ সঙ্গে যোগ করা হয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্টের ওভার রেটের ধারা ভঙ্গ করায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়োন মরগানকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একাদশে থাকা প্রত্যেককে ৬ লাখ রুপির কম কিংবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’ বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল কলকাতা। রাহুল ত্রিপাঠি (৪২ বলে ৭৪*) ও ভেঙ্কটেশ আইয়ারের (৩০ বলে ৫৩) ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে কলকাতা। ২৯ বল আগেই ১৫৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই ম্যাচেও খেলার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। বরং একাদশে তার জায়গা পাওয়া আরও কঠি হয়ে উঠেছে। তার ‘প্রতিদ্বন্দ্বী’ সুনিল নারাইন দুর্দান্ত বোলিং করেছেন মুম্বাইয়ের বিপক্ষে। হয়েছেন ম্যাচসেরাও।