সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হংকংয়ের বিপক্ষে খেলবে নারী ফুটবল দল

অনলাইন ডেস্ক :

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপের দুটি ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডান ও ইরান দুই দলের কাছেই ৫-০ গোলে হেরছে। উজবেকিস্তানের তাসখন্দে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সাবিনা-কৃষ্ণারা। আগামী রোববার প্রীতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। হংকং এশিয়ান কাপের বাছাই পর্বে নেপালের সঙ্গে ড্র করেছে। গ্রুপে ফিলিপাইনের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে তারা। হংকং ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটনবলেছেন, ‘আমরা প্রীতি ম্যাচ খেলবো হংকংয়ের বিপক্ষে। রোববার ভালো করার মানসিকতা নিয়ে মাঠে নামবে মেয়েরা।’ এশিয়ান কাপ বাছাই একেবারেই ভালো যায়নি বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা জর্ডান ও ইরানের বিপক্ষে জয়ের স্বপ্ন ছিল না, তবে ভালো ফুটবলের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য ছিল মেয়েদের। কিন্তু মাঠের ফুটবলে সাবিনারা ঠিকঠাক মেলে ধরতে পারেনি নিজেদের। এবার হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা কী কবে, সেটাই দেখার।