সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইথিওপিয়ায় বাস উল্টে ২৮ জনের মৃত্যু

সিনহুয়া, ইথিওপিয়া:

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার বিকালে ওলাইতা সোডো থেকে দাওরো জোনগামী একটি বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইথিওপিয়ায় মাথাপিছু গাড়ির মালিকানার হার কম হওয়া সত্ত্বেও খারাপ রাস্তা, বেপরোয়া গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কারণে এবং সুরক্ষা বিধিমালার প্রয়োগ ঠিকমতো না হওয়ায় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।