সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মোঁপেলিয়ের বিপক্ষেও নেই মেসি

অনলাইন ডেস্ক :

হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি লিওনেল মেসি। তাই মোঁপেলিয়ের বিপক্ষে লিগ ওয়ানে পিএসজির পরবর্তী ম্যাচেও দেখা যাবে না আর্জেন্টাইন তারকাকে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফ্রেঞ্চ ক্লাবটি। পাক দি ফ্রাঁসে গত রোববার লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে পিএসজির ২-১ গোলে জয়ের ম্যাচে বাঁ হাঁটু নিয়ে মেসিকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। পরে কোচ মাওরিসিও পচেত্তিনো উঠিয়ে নেন তাকে এরপর গত মঙ্গলবার এমআরআই স্ক্যানে মেসির হাঁটুতে চোটের আভাস পাওয়ার কথা জানায় পিএসজি। ফলশ্রুতিতে সাবেক বার্সেলোনা তারকা খেলতে পারেননি মেসের বিপক্ষে লিগ ম্যাচ। আশরাফ হাকিমির জোড়া গোলে ম্যাচটি ২-১ গোলে জেতে প্যারিসের দলটি। বাংলাদেশ সময় শনিবার রাত একটায় ঘরের মাঠে মোঁপেলিয়ের মুখোমুখি হবে পিএসজি। চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। আগামী রোববার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। আর গ্রীষ্মের দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা ডিফেন্ডার সের্হিও রামোস এখনও পায়ের পেশির চোট থেকে সেরে উঠতে পারেননি। ৭ ম্যাচে শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি।