সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হোয়াইট হাউজে বৈঠকে বসতে যাচ্ছেন কোয়াড নেতারা

অনলাইন ডেস্ক :

চীনবিরোধী জোট হিসেবে পরিচিত ইন্দো-প্যাসিফিক অঞ্চল ঘিরে গঠিত কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ-এর (কিউএসডি বা কোয়াড) নেতাদের সরাসরি বৈঠক হচ্ছে আজ (২৪ সেপ্টেম্বর)। হোয়াইট হাউজে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান- এ চার দেশের জোটই ‘কোয়াড’ নামে পরিচিত। গত মার্চে করোনাভাইরাস মহামারির কারণে ভার্চুয়ালি বৈঠক করেন কোয়াড নেতারা। এ সময় তারা করোনা টিকা বিতরণ, জলবায়ু পরিবর্তন এবং চীনের আধিপত্য বিস্তার রোধের মতো ইস্যুগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রস্তাবে ২০০৭ সালে কোয়াড গঠিত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ জোটের অংশীদার ছিলেন সেসময়। শুরুর দিকে এটি নিষ্ক্রিয় থাকলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে, ২০১৭ সালের পর থেকে এটি আবার সক্রিয় করতে তৎপর হন নেতারা। এখন জো বাইডেন ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আরও তৎপরতা শুরু করেছেন। এবারের বৈঠকে আলোচনায় প্রাধান্য পেতে পারে কিভাবে স্থায়িত্ব বাড়ানো যায় জোটের। চীনকে রুখতে আসতে পারে নতুন কৌশলও, এমন ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।এছাড়া জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ ৫জি অবকাঠামোর মতো প্রযুক্তির ভাগাভাগি নিয়ে কোয়াড নেতারা পরস্পরকে সহযোগিতা করার ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে।