সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে গুলি: নিহত ২, আহত ১২

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ফের সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলির ঘট্না ঘটেছে। এ সময় হামলাকারী একজনকে গুলি করে হত্যা ও আরও ১২ জনকে আহত করার পর নিজেই আত্মহত্যা করেন। বৃহস্পতিবার দেশটির টেনেসি অঙ্গরাজ্যের কলিয়ারভাইলে ক্রোগারের একটি সুপারশপে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সেও স্থানীয় পুলিশপ্রধান ডেল লেন জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অস্ত্রোপচার চলছে এবং আরেকজন আইসিইউতে রয়েছেন। তিনি বলেন, হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমরা মানুষদের ফ্রিজারের ভেতর লুকানো ও অফিসগুলোতে আটকে থাকা অবস্থায় খুঁজে পাই। তারা সেটিই করছিলেন যা তাদের শেখানো হয়েছে- দৌঁড়ান, পালান, লড়ুন। এদিনের হামলাকে কলিয়ারভাইলের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঘটনা বলে উল্লেখ করেন স্থানীয় পুলিশপ্রধান। তবে হামলাকারীর নাম-পরিচয় বা উদ্দেশ্য জানাননি তিনি। তবে এ ঘটনায় সন্ত্রাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন এ কর্মকর্তা। এর সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরাযুক্তরাষ্ট্রে সম্প্রতি জনাকীর্ণ জায়গাগুলোতে বন্দুকহামলার ঘটনা বেড়ে গেছে। গত মার্চে কলোরাডোয় ক্রোগারের মালিকানাধীন কিং সুপারস সুপারমার্কেটে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন প্রাণ হারান। সুপারশপ চেইন ক্রোগারের মুখপাত্র জানিয়েছেন, তাদের কলিয়ারভাইল শাখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।