সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইন্দোনেশিয়ার সুমাত্রায় খনি ধসে নিহত ১৫, নিখোঁজ ২৫

সিনহুয়া, জাকার্তা :

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিধসে অন্তত ১৫ শ্রমিক নিহত ও ২৫ জন নিখোঁজ হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে সুমাত্রার সোলোক অঞ্চলের নাগারি সুঙ্গাই আবুতে এ ঘটনা ঘটে।

সোলোক দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ১৫ জন খনি শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।

তার মতে, ক্ষতিগ্রস্থদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে ভারী সরঞ্জামসহ আরও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

অবৈধ খনিগুলোর কারণে দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়াজুড়ে বিগত বছরগুলোতেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

জুলাই মাসে পূর্বাঞ্চলীয় গোরোনটালো প্রদেশে অবৈধ একটি সোনার খনিতে ভূমিধসে ২০ জনেরও বেশি লোক নিহত হয়। ওই ঘটনায় ১০ জনেরও বেশি শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।