সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দৌলতদিয়া-পাটুরিয়ায় আজও যাত্রীর চাপ

ফাইল ফটো

জেলা প্রতিনিধি :

ঈদ শেষে রাস্তায় নানামুখী ভোগান্তি নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী হাজার হাজার মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ছোট যানবাহনের কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে তাদের। যাত্রাপথে ভেঙে ভেঙে ঘাটে গিয়ে ফেরিতেও উঠতে হচ্ছে গাদাগাদি করে। ফলে চাইলেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে পানতে পারছেন না অনেকে।

গার্মেন্টসে চাকরিজীবী বেশির ভাগ মানুষের মঙ্গলবার ঈদের ছুটি শেষ হয়ে গেছে। বুধবার থেকে তাদের অফিস করতে হবে। একারণে কর্মজীবী মানুষেরা ঢাকায় ফিরছেন। তবে কেউই সরকারি বিধিনিষেধ মানছেন না।

দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঘাট থেকে সিএনজি, অটোরিকশা ও ভ্যানসহ বিভিন্ন লোকাল যানবাহনে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চার পাঁচগুণ ভাড়া বেশি দিয়ে নবীনগর, সাভার ও গাজীপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে যাচ্ছেন।