সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আমিরাতে কুড়িয়ে পাওয়া ৩৩ লাখ টাকা ফেরত দিলেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাস্তায় ১ লাখ দিরহাম পড়ে থাকতে দেখে তুলে নেন এক প্রবাসী। তবে কুড়িয়ে পাওয়া এই অর্থ নিজের কাছে রেখে না দিয়ে পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি। আমিরাতের ১ লাখ দিরহাম বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান।

স্বদেশ কুমার নামের এই ভারতীয় প্রবাসী দুবাইয়ের আল বারসা এলাকায় অর্থগুলো পান। এগুলো ফেরত দেওয়ায় তাকে পুরস্কৃত করেছে পুলিশ। এছাড়া এই মহৎ কাজের জন্য তাকে দেওয়া হয়েছে সততা ও দায়িত্বশীলতার সার্টিফিকেট।

বারসা পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার মাজিদ আল সুয়াইদি বলেছেন, সাধারণ মানুষের এ ধরনের সততা তাদের লক্ষ্য অর্জনে সহায়ক হচ্ছে।

স্বদেশ কুমার জানিয়েছেন, প্রকৃত মালিক যেন অর্থগুলো পান সেজন্যই তিনি এগুলো পুলিশের হাতে তুলে দিয়েছেন। আর এ বিষয়টি তার দায়িত্ব।