সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এবার সাকিবের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিবের পাশাপাশি তার স্ত্রীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৬ নভেম্বর) বিএফআইইউ তার ব্যাংক হিসাব জব্দ করেছে বলে সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ অক্টোবর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করেছিল বিএফআইইউ। তদন্ত শেষে সম্প্রতি সরকারের নির্দেশে সাকিবের সব ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) করা হলো।

চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরা থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন সাকিব আল হাসান। তবে ছাত্র আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে আছেন তিনি।