সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন দিবালা

অনলাইন ডেস্ক :

ইতালিয়ান সিরি’আ লিগে রবিবারের ম্যাচে সাম্পদোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে জুভেন্টাস। লিগে এটি টানা দ্বিতীয় জয় সাদা-কালো শিবিরের। ঘরের মাঠ তুরিন স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার গোলে লিড নেয় স্বাগতিক জুভেন্টাস। ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো বনুচ্চি। দুই গোল হজমের পর বিরতির আগেই জুভেন্টাসকে একটি গোল ফিরিয়ে দেয় অতিথিরা। গোলটি করেন ইয়োশিদা। বিরতি থেকে ফিরেই জুভেন্টাসকে তৃতীয় গোলটি এনে দেন লোকাতেল্লি। ম্যাচের শেষ দিকে সাম্পদোরিয়ার কান্দ্রেভা গোল করলেও জুভেন্টাসের জয় রুখতে পারেনি। এই ম্যাচের দশম মিনিটে প্রথম গোলটি এনে দেওয়া দিবালা ইনজুরির শিকার হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন। ম্যাচের ২১তম মিনিটে উরুতে চোট পান এই আর্জেন্টাইন তারকা। এই জয়ের ফলে ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে জুভেন্টাস। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। এক ম্যাচ ও পয়েন্ট পিছিয়ে দুইয়ে নাপোলি। তিনে থাকা ইন্টার মিলানের সংগ্রহ ১৪। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এএস রোমার অবস্থান টেবিলের চতুর্থতে।