সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হৃদয়কে দলে নেওয়ার নির্দেশ দিলেন সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংস এবং আবাহনীর শেষ ম্যাচটি দেখতে গত সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। উদ্দেশ্য ছিল দুদিন পর জাতীয় দল সাফের প্রস্তুতি শুরু করবে। খেলোয়াড়দের দেখার জন্য নিজ আগ্রহে স্টেডিয়ামে গেলেন। তাতেই কপাল খুলে গেল তরুণ ফুটবলার আবাহনীর হৃদয়ের। সালাহউদ্দিনের চোখে হৃদয়ের খেলা ভালো লেগেছে। মাঠে বসেই জানিয়ে দিলেন হৃদয়কে দলে নেওয়ার নির্দেশ। সালাহউদ্দিন কখনোই জাতীয় দলের বিষয়ে নাক গলান না। কোচিং স্টাফ রয়েছে তারা দেখভাল করবেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়কে জাতীয় দলে ঢোকার পথ খুলে দিয়েছেন। এখানে না টিকলেও অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের দরজা খোলা থাকছে। হৃদয় ঢাকার মাঠের পরিচিত ফুটবলার না। আবাহনীতে অনুশীলন করতে এসে জায়গা পেয়েছেন নারায়ণগঞ্জের গোদনাইল হাজারীবাগের মো. হৃদয়। এলাকার আরেক ফুটবলার ওয়ালী ফয়সাল, গোলকিপার সুলতান, জাতীয় দলের তপু বর্মনরা আবাহনীতে অনুশীলন করার সুযোগ করে দিয়েছিলেন। তিন বছর আগের কথা সেটি। এবার লিগের ফিরতি পর্বে প্রায় সব ম্যাচ খেলেছেন তরুণ ফুটবলার হৃদয়। সাফের চূড়ান্ত দলে থাকতে পারবেন কিনা সেটা নিশ্চিত না। কারণ এখন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। ফাহাদ, মানিক মোল্লা রয়েছেন। সেখানে অনভিজ্ঞ হৃদয়কে জায়গা দেওয়া হবে কিনা সেটা নির্ভর করছে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের ওপর। হৃদয় বললেন, ‘আমি আমার চেষ্টা করব। সাহসটা নষ্ট করতে চাই না। আমরা যখন মাঠে নামি তখন সবাই ফুটবলার হিসেবে মাঠে নামি। কে কার চেয়ে বড় সেটা মাথায় রাখলে স্বাভাবিক খেলাটা খেলা যাবে না।’ মা সহিদা বেগম, বাবা তাইজুল ইসলামের ঘরে দুই পুত্র সন্তানের মধ্যে বড় হৃদয়। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাউন্টিং বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নারায়ণগঞ্জের রেইনবো একাডেমির ফুটবলার। কোচ ছিলেন জাকির হোসেন। তারই হাতে গড়ে উঠেছেন হুদ। কোচের কথা খুব গর্ব নিয়ে বললেন হূদয়। জুরাইন ফুটবল একাডেমির জার্সি গায়ে পাইওনিয়র লিগ, রেইনবো এসি ক্লাবে হয়ে তৃতীয় বিভাগ, পূর্বাচল পরিষদের জার্সি গায়ে দ্বিতীয় বিভাগ এবং ফ্রেন্ডস সোশ্যাল অর্গানাইজেশনের জার্সি গায়ে প্রথম বিভাগে খেলেছেন। বিভিন্ন বয়ষভিত্তিক জাতীয় দলে খেলে ক্ষুদ্র অভিজ্ঞতা অর্জন করে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের চোখে পড়েছেন। সুযোগ দিয়েছেন সালাহউদ্দিন। এখন সামনের ভবিষ্যৎ বলে দেবে হৃদয় সালাহউদ্দিনের হৃদয় জয় করতে পারবেন কিনা।