সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ক্যান্টিনে রোনালদোর খাবারের মেনু নিয়ে অসন্তোষ সতীর্থা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগদানের এক মাস পার না হতেই নাকি দলের ভেতর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছে। সতীর্থদের রাগের কারণ নাকি রোনালদোর খাবারের মেনু। ইদানীং রোনালদোর পছন্দের খাবারগুলোই ম্যান ইউয়ের ক্যান্টিনে পাওয়া যাচ্ছে এবং বাকি ফুটবলারদের সেটাই খেতে হচ্ছে। শরীর নিয়ে রোনালদো বরাবরই সচেতন। যে কারণে ৩৬ বছর বয়সেও তিনি টগবগে তরুণের মতো মাঠ দাপিয়ে বেড়ান। শরীর ঠিক রাখতে হলে তো খাবার নিয়ন্ত্রণ করতেই হবে। রোনালদো সবসময় প্রোটিন-জাতীয় খাবারের উপর বিশেষ জোর দেন। তার খাবারের ধরন বাকিদের থেকে অনেকটাই আলাদা। জীবনে কোনোদিন তিনি মদ ছুয়ে দেখেননি। রোনালদো অনেকবার বলেছেন যে, সঠিক খাবারই যে তার দুর্দান্ত ফিটনেসের বড় কারণ। ম্যাঞ্চেস্টারে যোগ দেওয়ার পর তিনি খাবারের মেনুতে অক্টোপাস এবং পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন। সেই খাবার এখন ক্যান্টিনে পাওয়া যাচ্ছে। রোনালদো নাকি তার বাকি সতীর্থদের সেই খাবার খেতে অনুরোধ করছেন। কিন্তু অনেকেই সেই খাবার খেতে পারছেন না। বিশেষত, অক্টোপাস নিয়েই নাকি সবচেয়ে বেশি বিরোধিতা হচ্ছে। বাকি ফুটবলাররা নিজের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশ না করে দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিশ্চিয়ানোর মেনুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা প্রচ- হতাশ।’