সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

উন্মুক্ত দরপত্রে তেল কিনে সাশ্রয় ৩৭০ কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

দরপত্র উন্মুক্ত করে দেওয়ায় আগের চেয়ে ৩৭০ কোটি টাকা কমে তেল কেনা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।
ফাওজুল কবির বলেন, আমাদের এখান থেকে প্রতিযোগিতা নির্বাসিত হয়েছিল। কোনো প্রতিযোগিতা ছিল না। আপনার সঙ্গে অমুকের পরিচয় আছে, আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেললেন। অমুকের পরিচয় আছে, ভোলার গ্যাসের একচেটিয়া কাজ নিয়ে নিলেন। তাই আমরা উন্মুক্ত করে দিয়েছি।

তিনি বলেন, ২০১০ সালের কালো আইন, যেটার মাধ্যমে এটা করা হতো, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ-জ্বালানি খাতে প্রকিউরমেন্ট হবে না এবং এটার সুবিধা আমরা এখনই পেতে শুরু করেছি।

জ্বালানি উপদেষ্টা বলেন, তেল আমদানির ক্ষেত্রে রিফাইনারি না থাকলেও বড় ব্যবসায়ীদের টেন্ডারে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আগে যেখানে চার-পাঁচজন অংশ নিতো, গতবার আমরা ১২ জনকে পাই। আর দরপত্র উন্মুক্ত করে দেওয়ায় আমরা ৩৫ শতাংশ দাম কম পাই। আমরা ৩৭০ কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছি।
এছাড়া এলএনজি আমদানিও উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।