সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হৃদয় দিয়ে খেলতে চান বাংলাদেশের হৃদয়

নিজস্ব প্রতিবেদক:

সাফে বাংলাদেশ দলের শেষ মুহূর্তের চমকের নাম মোহাম্মদ হৃদয়। প্রথমবার ডাক পেয়েই কোচ অস্কার ব্রুজনের গুডবুকে ঢুকে গেছেন। প্রাথমিক দলের পর দিনকয়েকের অনুশীলনে চূড়ান্ত দলেও আছেন আবাহনী লিমিটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। স্বপ্ন পূরণ হওয়ায় হৃদয়ের ঘোর এখনও কাটছেই না। মঙ্গলবার বিকালে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ। সেই দলেই একজন তরুণ হিসেবে বিমানে চাপতে যাচ্ছেন হৃদয়। স্বপ্নপূরণের মুহূর্তের কথা ভাবতেই হৃদয়ের হৃদয়েও শিহরণ জাগছে।বলেছেন, ‘জাতীয় দলে খেলবো। এটা আগে থেকে লক্ষ্য ছিল। অনুশীলনে ভালো কিছু করার জন্য চেষ্টা করেছি। যে কারণে চূড়ান্ত দলে জায়গা পেয়েছি। নিজের কাছেই অবাক লাগছে ভাবতে। বলতে পারেন যারপরনাই রোমাঞ্চিত।’ তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ হয়ে আবাহনী লিমিটেডে খেলছেন হৃদয়। প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে এসে তার দারুণ পারফরম্যান্স। শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষেও সাবলীল ছিলেন। তাই তো লাল-সবুজ দলে জায়গা করে নিতে সময় লাগেনি। হৃদয় এখন চাইছেন একাদশে থাকতে, মাঠে খেলতে, ‘আমি এখন একাদশে জায়গা করে নিতে চাই। জানি তা সহজ হবে না। তবে নিজেকে নিংড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।’ সাফের চূড়ান্ত দলে হৃদয়ের জায়গা পাওয়ার খবরে তার বাবা-মাও ভীষণ খুশি। হৃদয়ও চাইছেন মাঠের পারফরম্যান্সে সবার মুখে হাসি ফোটাতে। এখন শুধু অপেক্ষার পালা!