সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শুরু হলো শেখ রাসেল অনূর্ধ্ব -১৮ ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক:

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে শুরু হলো ‘ ১ম শেখ রাসেল গোল্ডকাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট।’ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন য্বু ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন প্রমুখ। উদ্বোধনী দিনে পল্লবি থানা ৩-০ গোলে লালবাগ থানাকে পরাজিত করেছে। আত্মঘাতি গোলে লিড পাওয়া পল্লবী থানার পক্ষে ৫৮ ও ৬৯ মিনিটে বাকী গোল দুটি করেছেন মনির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে দলগুলো নকআউট ভিত্তিতে পরস্পরের বিপক্ষে লড়বে। ঢাকা মহানগরীর ৩২টি থানা/ইউনিট এবারের প্রতিযোগিতয় অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা এবং রানার্স আপের জন্য থাকছে ১ লাখ টাকা অর্থ পুরস্কার। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় ও ম্যাচ সেরাদের জন্যও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে অর্থ পুরস্কার রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।