সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনা হারলেই কেটে যাবে সমীকরণের সব জটিলতা

অনলাইন ডেস্ক:
ফরচুন বরিশালের কোনো হিসাব-নিকেশ নেই। তামিম ইকবালের দল আগেই সব ঝামেলা চুকিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলেছে।

রংপুর রাইডার্সেরও প্লে-অফ নিশ্চিত। তবে এখনো প্রথম কোয়ালিফায়ার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে শেষ ম্যাচ জিতলে কোনো হিসাব-নিকেশ ছাড়াই প্রথম কোয়ালিফায়ারে খেলবে নুরুল হাসান সোহানের দল।
প্রথম কোয়ালিফায়ারে কারা খেলবে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে প্লে-অফে কারা যাবে তা নিয়ে। শেষ দুই স্থানের জন্য লড়াইয়ে আছে তিনটি দল- দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও চিটাগং কিংস।

গ্রুপ পর্বে এখনো ৪টি ম্যাচ বাকি। তবে কারা প্লে-অফ খেলবে, তা নিশ্চিত হতে সবগুলো খেলা দেখার দরকার নাও হতে পারে। আজ বৃহস্পতিবারের প্রথম ম্যাচই ঠিক করে দিতে পারে, শেষ চারে কারা যাবে।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে রংপুরের মুখোমুখি হবে খুলনা। এই ম্যাচে হারলেই বাদ পড়বে খুলনা। অন্যদিকে নিশ্চিত হয়ে যবে প্লে-অফের চার দল। অর্থাৎ চিটাগং ও রাজশাহী যুক্ত হবে রংপুর-বরিশালের সঙ্গে।

খুলনার বিপক্ষে জিতলে প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হয়ে যাবে রংপুরের। তবে চিটাগং কোনো এক ম্যাচ হেরে গেলে কোনো পয়েন্ট না করেও কোয়ালিফায়ারে যাবে সোহানের দল। সেক্ষেত্রে আগামী ৩ ফেব্রুয়ারি বরিশালের মুখোমুখি হবে তারা।
আর যদি খুলনাকে হারাতে না পারে রংপুর এবং চিটাগং শেষ দুই ম্যাচ জিতে যায়, তাহলে প্রথম কোয়ালিফায়ার খেলবে চিটাগং। সেক্ষেত্রে খুলানার পরবর্তী ম্যাচ দেখার অপেক্ষায় থাকতে হবে রাজশাহীকে।