সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আপাতত বন্ধ, ঈদের পর আর চালুই হবে না মধুমিতা

নিজস্ব প্রতিবেদক:
কোটি টাকা খরচ করে সিনেমা হলটিকে আধুনিকায়ন করেছিলেন। আশা ছিল পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরিচীকায় রূপ নিয়েছে। বর্তমানে বন্ধ হয়ে আছে দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। আর আসছে রোজা ঈদে উৎসবের সিনেমা চালিয়ে চিরতরেই বন্ধ হয়ে যাবে হলটি।

আজ ২৮ জানুয়ারি এমন তথ্যই দিলেন মধুমিতার কর্ণধার ইফতেখার নওশাদ। তিনি চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও একজন সফল প্রযোজকও।

নওশাদ বলেন, ‌‘খুব কষ্ট নিয়ে কথাগুলো বলছি। কোটি টাকা দিয়ে হলের মানোউন্নয়ন করিয়ে সিনেমা না চালিয়ে মধুমিতা বন্ধ করে রেখেছি। সিনেমা নাই। যে সিনেমা মুক্তি পাচ্ছে সেইগুলো তো সিনেপ্লেক্সের সিনেমা। আমাদের হলে চালানোর মতো না। বছরে এত লস গুনে গুনে তো টিকে থাকা যায় না। তাই আসছে রোজা ঈদের সিনেমা চালানোর পর চিরতরেই মধুমিতা বন্ধ করে দেবো।’

মধুমিতা হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা ভাবছেন নওশাদ। আলাপ চলছে ডেভেলপার কোম্পানির সঙ্গে। তিনি বলেন, ‘অনেক চেষ্টাই আমি করেছি যেন হলটি চালু রাখা যায়। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান হলেও এই শহরের সিনেমাপ্রেমীদের জন্য একটা ইমোশন, নস্টালজিয়া। কিন্তু আমি পারছি না। বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি। পরিবার থেকেও চাপ ছিল বন্ধ করে যেন ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিই।’

আসছে রোজা ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। নওশাদ জানান, এই সিনেমাটি ঈদে প্রদর্শিত করতে চান। তেমনটা হলে শাকিবের ‘বরবাদ’ হবে মধুমিতায় প্রদর্শিত শেষ সিনেমা।

মতিঝিল শাপলা চত্বর থেকে টিকাটুলীর দিকে যেতে হাতের বাঁ পাশে মধুমিতা সিনেমা হল। ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ এটি। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান।