সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আবারও যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বিমান দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর সব আরোহী মারা গেছেন। উড়োজাহাজটিতে চালকসহ ৯ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়।

এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। এ ঘটনায় ওই বিমানের চালক এবং ৬৮ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন। সামরিক হেলিকপ্টারে থাকা তিনজনেরও মৃত্যু হয়।

এছাড়া ১ ফেব্রুয়ারি আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, কমপক্ষে দুজন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়।