সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লায়ন্স জেলা ৩১৫ এ ১-এর অধীনে দুইটি ক্লাবের যৌথ অভিষেক অনুষ্ঠিত

 

রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স ভবন অডিটোরিয়ামে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল জেলা ৩১৫ এ ১-এর অধীনে দুইটি লায়ন্স ক্লাবের যৌথ অভিষেক।
লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজ নামে ক্লাব দুইটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ এ ১-এর গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া এমজেএফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ এ ১-এর দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম পিএমজেএফ।
যৌথ অভিষেক অনুষ্ঠানে কেক কেটে লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রোটেস্টিং ভয়েজ-এর ক্লাব পিন উন্মোচন করা হয় এবং লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস-কে ক্লাব এক্সিলেন্স আওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।
লায়ন আবু সাউদের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ এ ১-এর প্রাক্তন গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট একেএম কামরুল হাসান খায়ের, কেবিনেট ট্রেজারার শামসুন নাহার স্বপ্না, লায়ন সাদাত ফেরদৌস, লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আমিনুল আহসান, এবং ঢাকা প্রোটেস্টিং ভয়েজ-এর প্রেসিডেন্ট লায়ন রমিজ উদ্দিনসহ জেলা ও ক্লাবের অন্যান্য নেতারা।