সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হ্যাটট্রিক করলেন হ্যারি কেন

অনলাইন ডেস্ক :

ইউরোপের দ্বিতীয় সারির ক্লাবদের নিয়ে চালু প্রতিযোগিতার বাইরে আরও একটা নতুন টুর্নামেন্ট এই মৌসুম থেকেই চালু করেছে উয়েফা। যার নাম রাখা হয়েছে- ‘উয়েফা কনফারেন্স লিগ’। এটাকে ইউরোপের তৃতীয় শ্রেণির ক্লাব টুর্নামেন্ট বলে ভাবা হচ্ছে। বৃহস্পতিবার রাতে এই প্রতিযোগিতায় ম্যাচ ছিল টটেনহাম হটস্পারের। সেই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। তার পারফরম্যান্সে এনএস মুরাকে ৫-১ গোলে উড়িয়ে দিল টটেনহাম। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি এবং মাঠে নামার কুড়ি মিনিটের মধ্যে গোল তিন-তিনটি করেছেন। তৃতীয় ফুটবলার হিসেবে উয়েফার আলাদা তিনটি টুর্নামেন্টে হ্যাটট্রিক করলেন কেন। চোট সামলে মাঠে ফেরার ম্যাচটিতে ঝড়ো হ্যাটট্রিকে যেন স্বরূপে ফেরার বার্তা দিলেন টটেনহাম অধিনায়ক।