সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস: আঘাত হানতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে

ফাইল ছবি

অনলাইন ডেক্স :
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী সপ্তাহের শেষের দিকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি হবে। পরে সেখান থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আগামী ২২ থেকে ২৩ মে’র মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় তা ক্রমান্বয়ে নিম্নচাপে রূপ নেবে। পরে এই নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

নিম্নচাপ তৈরি হলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবারের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ইয়াস। তবে ঘূর্ণিঝড়টি কোন কোন এলাকায় আঘাত হানতে পারে তা এখনও স্পষ্ট নয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুরে ৩৭ মিলিমিটার।