সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

অ্যান্টার্কটিকা থেকে ভেঙে পড়লো ১৭০ কিলোমিটার দৈর্ঘ্যের বরফখণ্ড

অনলাইন ডেক্স :

পৃথিবীর দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা থেকে ভেঙে পড়েছে ১৭০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি বরফখণ্ড। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। খবর সিএনএনের।

এক প্রতিবেদনে সিএনএন জানায়, এ বরফখণ্ডটি এখন আনুষ্ঠানিকভাবে এ-৭৬ নামে পরিচিত। এটি নিউইয়র্কের ম্যানহাটন এলাকার প্রায় ৮০ গুণ বড়।

আরো জানা যায়, বরফখণ্ডটি অ্যান্টার্কটিকার রনে আইস সেলফ থেকে ভেঙে ওয়েড্ডেল সাগরে পড়েছে। এটি লম্বায় প্রায় ১৭০ কিলোমিটার এবং ২৫ কিলোমিটার প্রস্থবিশিষ্ট। যা স্প্যানিশ আইল্যান্ড অব ম্যাজরকার চেয়ে সামান্য বড়।

খবরে বলা হয়েছে, বরফখণ্ড ভেঙে পড়ার বিষয়টি স্বাভাবিক চক্রের অংশ। তবে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে খুবই উদ্বিগ্ন।

তারা আশঙ্কা করছেন, এ অঞ্চলে তাপমাত্রা খুব দ্রুতই বাড়ছে। আর এর ফলে ধারণার চেয়ে বেশি দ্রুত গতিতে গলছে বরফ।