সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর সাবেক পিএস কারাগারে

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক আদাবর থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মনোয়ার হোসেনকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা বুধবার (৫ মার্চ) তাকে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার (৬ মার্চ) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপ-পরিদর্শক মনমথ হালদার কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল ভোর সাড়ে চারটায় ঢাকার আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি থেকে তাকে গ্রেফতার করে আদাবর থানা­ পুলিশ।

মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।