সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হিযবুত তাহরীরের মার্চ ফর খেলাফত: রিমান্ডে ১৭ জন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বায়তুল মোকাররমে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সাবেক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৭ হিযবুত তাহরীরের কর্মীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৮ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিস মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), মো. আবু শোহাইব (৩৪), আশফাক আহম্মেদ (২২), সাব্বির হোসাইন জিউন (২১), মো. রিফাত ইসলাম রিশাদ (২১), মো. আল রাফি সাজ্জাদ (২৩), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আবদুল্লাহ আল মুত্তাকি (১৯), হাবিবুর রহমান (২৩), মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নূর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম কাব্য।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বাইতুল মোকারাম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

এ ঘটনায় শনিবার (৮ মার্চ) পল্টন থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।