সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৫হাজার রান ও ৩শ উইকেটের মাইলফলকে নারী ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৫হাজার রান ও ৩শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়া এলিসা পেরি। নিজ মাঠে ভারতের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ৩শ উইকেট পূর্ণ করেন। ব্যাট হাতে আগেই তার ৫ হাজার রান আছে। চলমান টেস্টের আগে পেরির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল- ৮ টেস্টে ৬২৪ রান ও ৩১ উইকেট, ১১৮ ওয়ানডেতে ৩১৩৫ রান ও ১৫২ উইকেট এবং ১২৩ টি-টোয়েন্টিতে ১২৪৩ রান ও ১১৫ উইকেট। ৩শ উইকেট পেতে মাত্র ২ উইকেট প্রয়োজন ছিল পেরির। ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ২ উইকেট নিয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩ শ উইকেট পূর্ণ করেন এই অলরাউন্ডার। পুরুষদের ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৫ হাজার ও ৩শ উইকেট আছেন বাংলাদেশের সাকিব আল হাসানহ আরও ১১ ক্রিকেটার। তারা হলেন- ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খান, ওয়াসিম আকরাম, সানাথ জয়সুরিয়া, শন পোলক, এন্ড্রু ফ্লিনটফ, শহিদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরি, ডোয়াইন ব্রাভো, মঈন আলী। পুরুষ ক্রিকেটে সর্বপ্রথম এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার বোথাম।