সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ক্ষমা চাইলেন সুয়ারেস

অনলাইন ডেস্ক :

তিনি বার্সেলোনা ছাড়তে চাননি। সাইড বেঞ্চের খেলোয়াড় হিসেবেও থাকতে চেয়েছিলেন। কিন্তু বার্সা কোচ রোনাল্ড কোম্যান তাকে তাড়াতে ব্যস্ত হয়ে ওঠেন। যেন লুইস সুয়ারেসকে তাড়িয়ে দিলেই বার্সা একের পর এক শিরোপা জিতবে। কোম্যানের চোখে ‘বুড়ো হয়ে যাওয়া’ সুয়ারেস এখন আতলেটিকো মাদ্রিদের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন। আর কোম্যান হয়ে উঠেছেন বার্সা সমর্থকদের চোখের বিষ! তার নিজের চাকরিও এখন যাওয়ার পথে। চোখের জলে বার্সা ছেড়েছিলেন সুয়ারেস। কিন্তু বার্সা সমর্থকেরা তাদের প্রিয় তারকাকে ভুলে যাননি। গতকাল রাতেও ঘরের মাঠে বার্সেলোনাকে হারিয়েছে আতলেটিকো মাদ্রিদ। ২-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয় গোলটি করেছেন সুয়ারেস নিজে। ম্যাচের আগেই এই উরুগুয়ের সুপারস্টার বলেছিলেন, বার্সার বিপক্ষে ম্যাচে তিনি অবশ্যই গোল পাবেন। তবে বার্সা সমর্থকদের সম্মান জানিয়ে তিনি সেই গোল উদযাপন করবেন না। কথা রেখেছেন সুয়ারেস। ৪৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেই দুহাত জোড় করে বার্সেলোনার সমর্থকদের উদ্দেশে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেছেন। যেন গোলটি করে তিনি বার্সা সমর্থকদের কাছে লজ্জিত। সুয়ারেসের এমন ভঙ্গিমা দেখে বার্সা সমর্থকদেরও হয়তো চোখ ভিজেছে। তবে রোনাল্ড কোম্যানকে ছাড় দেননি সুয়ারেস। গোল করার পর তিনি কানে হাত দিয়ে ফোন করার ভঙ্গি করেন। এই কোম্যানই তো ফোন করে তাকে বলেছিলেন, ‘তুমি বুড়ো হয়ে গেছ। তুমি আমাদের ভাবনায় নেই।’ যদিও সুয়ারেসের দাবি, তিনি কোম্যানের উদ্দেশ্যে এটা করেননি।