সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ বাড়ি–ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজারমূল্য ৩২ কোটি টাকা।

আজ বুধবার দুদক সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন আবদুস সোবহান।

আবদুস সোবহান মাদারীপুর–৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। আবদুস সোবহান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। ২৫ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে আছেন।

আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবদুস সোবহানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।